শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কোকা-কোলার কর্মসূচি
প্রকাশ : ২৩ জুন ২০১৪, ২০:০৩
কোকা-কোলা বাংলাদেশ সম্প্রতি বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে। বিশ্বব্যাপী সম্পদের স্থায়িত্ব বা টেকসই পরিবেশের প্রতি কোম্পানির প্রতিশ্রুতির অংশ হিসেবেই দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে স্কুল শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যতের জন্য পরিবেশ সংরক্ষণের বিষয়ে সচেতনতা সৃষ্টির পরিকল্পনায় হাত দিয়েছে কোকা-কোলা।
কোকা-কোলা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শাদাব খান এ প্রসঙ্গে বলেন, ‘বিশ্ব পরিবেশ দিবস আমাদের সামনে পরিবেশ সুরক্ষায় কোকা-কোলার বৈশ্বিক প্রতিশ্রুতি পরিপালনের সুযোগ এনে দিয়েছে। সে অনুযায়ীই দিবসটি পালনে কোকা-কোলা বাংলাদেশ সংশ্লিষ্ট পক্ষগুলো ও কমিউনিটি বা সমাজের সাথে মিলেমিশে বেশ কিছু কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা আশা করি, পরিবেশ সুরক্ষায় কোকা-কোলার এই বৈশ্বিক প্রতিশ্রুতি ও প্রচেষ্টার প্রতি প্রত্যেকেই সমর্থন জানাবেন ও যোগ দেবেন।’
এই বছরের বিশ্ব পরিবেশ দিবসে কোকা-কোলা বাংলাদেশ সরাসরি কিছু কার্যক্রম পরিচালনা করেছে। এরমধ্যে কোকা-কোলা বাংলাদেশের সাসটেইনেবলিটি ক্যাম্পেইন; সাপোর্ট মাই স্কুল (এসএমএস) প্রকল্পের আওতায় গাজীপুরের ১৬টি স্কুলে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে। এ ছাড়া ঢাকার একটি জাগো স্কুল এবং এভরি ড্রপ ম্যাটারস (ইডিএম) প্রকল্পের অধীনে চট্টগ্রামের ৭টি স্কুলের জন্যও সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। ইডিএম স্কুল শিক্ষার্থীদের মধ্যে পরিচালিত নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন ও পরিস্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত একটি সচেতনতামূলক কর্মসূচি।
জাগো স্কুলে আজ গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিষয়ে একটি ভিডিও প্রদর্শনী ও শিক্ষার্থীদের জন্য পরিবেশবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এইসব আয়োজনের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণগুলো তুলে ধরা হয়।
একই দিনে কোকা-কোলার ইডিএম প্রকল্পের আওতায় চট্টগ্রামের ৭টি স্কুলের আশপাশে নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন ও পরিস্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হয়।
কোকা-কোলা বাংলাদেশের এসএমএস ক্যাম্পেইনের আওতায় গাজীপুরের ১৬টি স্কুলে আগামী ৮ জুন রোববার থেকে ১২ জুন বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ দিনব্যাপী মজার মজার অনুষ্ঠানমালার আয়োজন করা হবে। সেখানে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। এছাড়াও তৃতীয়, চতুর্থ শ্রেণীর এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হবে। এসব স্কুলে কোকা-কোলা বাংলাদেশের এসএমএস কর্মসূচির পার্টনার বা অংশীদার প্ল্যান বাংলাদেশ পরিবেশ দিবসের এই কর্মসূচিগুলো আয়োজন করবে। উল্লেখ্য যে, জাগো স্কুল থেকে ১৪০০ শিক্ষার্থী, এসএমএস থেকে ৬৫১০ শিক্ষার্থী এবং ইডিএম প্রজেক্ট স্কুলগুলো থেকে ৬৪২৯ শিক্ষার্থী এই সব কার্যক্রমের সাথে জড়িত থাকবে।
টেকসই পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কোকা-কোলা কোম্পানির বৈশ্বিক প্রতিশ্রুতি রয়েছে। এই প্রতিশ্রুতিরই অংশ হিসেবে কোকা-কোলা বিশ্বব্যাপী দেশে দেশে স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে নানা কর্মসূচি নিয়ে থাকে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে—নিরাপদ পানি সরবরাহ, পরিবেশ রক্ষা এবং জীবনযাত্রার মানোন্নয়ন ইত্যাদি। কোকা-কোলা বাংলাদেশ বহু বছর ধরেই সক্রিয়ভাবে এদেশে পরিবেশ সুরক্ষায় নানা কর্মসূচি পালন বা এতে সহায়তা করে আসছে।