পেঁয়াজের গুণাগুণ
প্রকাশ : ২৩ জুন ২০১৪, ২০:০৩
আমাদের দেশে রান্নায় পেঁয়াজ ব্যবহার হয় অহরহ। কিন্তু এটি সরাসরি তরকারি হিসেবেও ব্যবহার হতে পারে এবং তা হতে পারে শরীরের জন্য খুবই পুষ্টিকর। একই সাথে এটি কমাতে পারে আপনার শরীরের বাড়তি ওজনও। সুস্থ থাকতে প্রয়োজন সুষম খাবার। কিন্তু শরীরের সুস্থতার জন্য যেসব খাবার খাওয়া প্রয়োজন, সে বিষয়ে অনেকেই হয়তো সচেতন নন। পেঁয়াজ প্রাচীন ও বহুগুণে সমৃদ্ধ একটি মসলা। প্রাচীনকাল থেকেই ঠাণ্ডাজনিত অসুবিধায় পেঁয়াজ ব্যবহূত হয়ে আসছে। হারবাল ওষুধ প্রস্তুতকারীরা পেঁয়াজের রসের সাথে মধু মিশিয়ে সিরাপ তৈরি করে। এটা কফের ওষুধ হিসেবে ভালো কাজ করে। দেহের অস্বস্তিকর অবস্থা, ঝিমানো ভাব, স্নায়ুবিক দুর্বলতা ও বদ হজমে পেঁয়াজ খুবই উপকারী। লবণাক্ত পেঁয়াজ আঁচিলের সমস্যা দূর করে। যারা খেলাধুলা বেশি করেন তারা পায়ের পাতায় এবং আঙুলের ফাঁকে প্রতিদিন দুই-তিনবার পেঁয়াজের রস ঘষে পায়ের পাতা ভালো রাখতে পারেন। পরীক্ষায় দেখা গেছে, একটি মাঝারি আকারের পেঁয়াজ ভাতের সাথে খেলে কোলেস্টরল কমে যায়। এটি রক্তচাপ কমানো ছাড়াও রক্ত জমাট বাঁধা দূর করে।