টুইনমস টি২২২ স্পিকার
প্রকাশ : ২৪ জুন ২০১৪, ১৯:৫২
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে টুইনমস ব্র্যান্ডের টি২২২ মডেলের স্পিকার। ১৬ ওয়াট আরএমএস সম্পন্ন স্পিকারটির সাবউফার ৪ ইঞ্চি, স্যাটেলাইট ২.৭৫ ইঞ্চি, সিগনাল নয়েজ রেশিও >৭০ডেসিবল। এটি টেলিভিশন এবং মনিটরে ব্যবহার করা যায়। ম্যাগনেটিক্যালি শিল্ডেড স্পিকারটি নয়েজ দূর করতে সক্ষম। ১ বছরের ওয়ারেন্টিসহ মূল্য ১,৬৯৯ টাকা।