উত্তরাতে বিজনেস আইটি কোর্স

অনেকেরই ইচ্ছা থাকে উন্নত বিশ্বের দেশগুলোতে গিয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করবে। কিন্তু এর জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয়, যা আমাদের দেশের সিংহভাগ মানুষের পক্ষেই সম্ভব নয়। এই বাস্তবতায় ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) দেশে বসেই বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের সুযোগ তৈরি করেছে। যুক্তরাজ্যের গ্রিনিচ বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি অর্জন করা যাবে এই প্রোগ্রামে। এ শিক্ষাব্যবস্থায় ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে ফাইনাল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র পরীক্ষিত হয় যুক্তরাজ্যে। আর ক্লাস অনুষ্ঠিত হয় ডিআইআইটিতে। এই প্রোগ্রামে সময়ের চাহিদাপূর্ণ তথ্যপ্রযুক্তির ওপর গ্রিনিচ বিশ্ববিদ্যালয় কর্তৃক বিএসসি অনার্স ইন বিজনেস ইনফরমেশন টেকনোলজি সার্টিফিকেট প্রদান করা হয়। এই ডিগ্রির বড় একটি সুবিধা হলো এখানে পড়ালেখা করে বিশ্বের সহস্রাধিক শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করা যায়। যেকোনো গ্রুপে এইচএসসি/এ-লেভেল অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণরা এই প্রোগ্রামে ভর্তি হতে পারবে। তাছাড়াও ৪ বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারীরা দুই বছরে বিএসসি (অনার্স) ইন ইনফরমেশন টেকনোলজি প্রোগ্রামটি সম্পন্ন করতে পারবে। সাড়ে ৫ থেকে ৬ লক্ষ টাকায় সম্পন্ন করা যাবে এই কোর্স। কোর্স ফি মাসিক কিস্তিতে পরিশোধ করার সুযোগ রয়েছে। ডিআইআইটিতে রয়েছে প্রায় ৫ হাজার বই সম্বলিত আধুনিক লাইব্রেরি এবং শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই ক্যাম্পাস জোন ব্যবহারের সুবিধা। এ ছাড়াও রয়েছে শতাধিক কম্পিউটার সম্বলিত আধুনিক ল্যাব। মেধাবী ও অসচ্ছলদের জন্য রয়েছে ১০%-১০০% পর্যন্ত ড্যাফোডিল ফাউন্ডেশন কর্তৃক স্কলারশিপের সুবিধা। মুক্তিযোদ্ধা, স্কুল শিক্ষকের সন্তান ও মেয়েদের জন্য রয়েছে বিশেষ স্কলারশিপের সুবিধা। ডিআইআইটিতে বছরে ৪টি সেশনে (মার্চ, জুন, সেপ্টেম্বর ও ডিসেম্বর) পান্থপথ, কলাবাগান, উত্তরা ও চট্টগ্রাম ক্যাম্পাসে ও ২ শিফটে (সকাল ও সন্ধ্যা) ভর্তি নেওয়া হয়। যোগাযোগ :বাড়ী-১৩, রোড-৭/ডি, সেক্টর-৯, উত্তরা মডেল টাউন, ঢাকা। ফোন :০১৭১৩৪৯৩২৬২।