বিক্রয় ডটকমে দুই বছরে ৩২ লাখ বিজ্ঞাপন

অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম যাত্রা শুরুর ২ বছরের মধ্যে ৩২ লাখেরও বেশি বিজ্ঞাপন প্রকাশ করেছে। সাইটে এক বছর আগে যেখানে প্রতিদিন ৩,০০০ ক্ল্যাসিফায়েড বিজ্ঞাপন প্রকাশিত হতো, সেখানে বর্তমানে প্রতিদিন প্রকাশিত ক্লাসিফায়েড বিজ্ঞাপনের সংখ্যা ৯,০০০। বিক্রয় ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, বিজ্ঞাপনের স্থানে ঢাকার পরের অবস্থানে রয়েছে চট্টগ্রাম, সিলেট ও খুলনা। কেনাবেচার জন্য সবচেয়ে জনপ্রিয় পণের তালিকায় রয়েছে মোবাইল ফোন, ল্যাপটপ, প্রোপার্টিজ এবং প্রাইভেট কার ও যানবাহন। ২০১৪ সালের তথ্য অনুযায়ী, অনলাইন মার্কেটপ্লেসে প্রায় ৬ লাখ মোবাইল ফোন এবং ১ লাখের বেশি প্রাইভেট কার ও যানবাহনের বিজ্ঞাপন প্রকাশ হয়েছে। উল্লেখ্য, অ্যালেক্সা রেটিং অনুযায়ী স্থানীয় সাইটগুলোর মধ্যে এর অবস্থান অষ্টম।