বাইনারী লজিকের আয়োজনে ইন্টেলের সেমিনার অনুষ্ঠিত

ইন্টেলের প্লাটিনাম পার্টনার বাইনারী লজিকের আয়োজনে সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল ‘বেটার সলিউশন, বেটার প্রোডাক্টিভিটি’ শীর্ষক ইন্টেল সেমিনার। এতে উপস্থিত ছিলেন ইন্টেল বাংলাদেশের কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মনজুর ও বাইনারী লজিকের সিইও মনসুর আহমদ চৌধুরীসহ কর্পোরেট ব্যক্তিত্ববৃন্দ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। বাইনারী লজিকের সিওও মোহাম্মদ নওশের খান অনুষ্ঠান উপস্থাপনা করেন ও তাদের বাজারজাতকৃত ইন্টেল পণ্য সম্পর্কে অবহিত করেন। পরে ইন্টেলের বিভিন্ন পণ্য নিয়ে বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন জিয়া মনজুর। এরপর মনসুর আহমদ চৌধুরীর উপস্থাপনায় প্রশ্নোত্তর ও কুইজ পর্ব অনুষ্ঠিত হয়। সমাপনী বক্তব্যও রাখেন মনসুর আহমেদ চৌধুরী।