রঙিন গেজেটে ম্যাচিং ফ্যাশন
প্রকাশ : ২৭ জুন ২০১৪, ১৯:১১
তরুণদের রুচির সাথে সাথে গেজেটের ব্যবহারে এসেছে রুচির বদল এসেছে রঙের বাহার। যা করে তুলছে পোশাকের সঙ্গে মানানসই। ফ্যাশন ট্রেন্ডের সাথে যা মিলেমিশে একাকার। ফ্যাশনে এই নতুন রং নিয়ে আমাদের এবারের আয়োজন
তারুণ্যের ফ্যাশনে পোশাকের সঙ্গে উঠে এসেছে বিভিন্ন গেজেট। সময়ের প্রয়োজনের এই তা হয়ে উঠছে স্টাইল স্ট্যাটেমেন্ট। তার অন্যতম কারণ স্মার্টফোন, ট্যাবলয়েটসহ আরও নানা গেজেট। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিপণ্যের ব্যাপক প্রসার হয়েছে। আপনার এই স্মার্টগেজেট হতে পারে সাদা বা কালো। কিন্তু পোশাকের সঙ্গে মানিয়ে নিতে অনেকটাই অসুবিধা হয়। এমন চাহিদা থেকেই বাজারে এসেছে ফোনের ব্যাক কভার ও স্টিকার। বর্তমান সময়ে সবচেয়ে বেশি চাহিদা ব্যাক কভারগুলো। ফোন যেমনই হোক না কেন, তা সম্পূর্ণ পাল্টে দেবে এই কভার। ফোন অ্যান্ড্রয়েড হওয়ার কারণে ওপরের অংশটি পুরোটাই টাচ হয়ে থাকে। তাই ব্যাক কভার যে রঙেরই হোক না কেন, তা সম্পূর্ণ বদলে যায়। আর ওপরের অংশে লাগিয়ে নিতে পারেন স্কস প্রটেক্ট পেপার। তা ছাড়াও রয়েছে ফ্লিপ কভার। যা পুরো ফোনটিকে ঢেকে রাখে। ব্যাক কভারগুলোতে রয়েছে রঙের বাহার। পছন্দ করতে পারবেন আপনার ইচ্ছামতো রং। তবে বেশ পার্থক্য রয়েছে এর কভারের ম্যাটেরিয়ালে। সাধারণত দাম কমবেশি হয় এর ওপর নির্ভর করে। শুধু রঙেই নয়, এতে পাবেন বিভিন্ন অ্যানিমেশন ডিজাইন। কিছু কভার আছে সফট এবং জলছাপ। এগুলো মেয়েদের কাছে অনেক আকর্ষণীয় হবে। চামড়ার পণ্য ছেলেদের হাতেই মানানসই। একটু রকিং ভাব আসে। লেদারের এসব কভারে আছে রঙের পার্থক্য। তাই আপনার পোশাকের সঙ্গে মিলিয়ে। বা আপনার পছন্দের কালারের কভার নিতে পারেন ফোন সাজাতে। এসব কভার আপনার ট্যাব বা নোটবুকে লাগিয়ে নিতে পারেন। ইচ্ছা করলে আপনার পোশাকের সঙ্গে মিলিয়ে বদলে নিতে পারেন কভার। আবার অনেকে চান ফোনটিকে কালার করে নিতে, তাদের জন্য স্টিকার বেস্ট। বাহারি সব নকশার পাশাপাশি পছন্দের মানুষের ছবিও লাগানো যাবে গেজেটের গায়ে। তাদের কাছে আছে নির্ধারিত কিছু নকশা। তবে যদি এসব নকশা পছন্দ না হয়। তা হলেও চিন্তা নেই। ক্রেতা তার পছন্দের ছবিটি এনে দিলে সেটিই হবে তাদের গেজেটের নকশা।
যেখানে পাবেন
বসুন্ধরা সিটিসহ দেশের বড় শপিংমলে এবং মোবাইলের দোকানে পেতে পারেন এই ব্যাক কভার, ফ্লিপ কভার বা বাহারি স্টিকার। এছাড়া ধানমন্ডির সীমান্ত স্কয়ার, গুলশানের পিংক সিটি শপিংমল, কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটি এবং উত্তরার আরএকে টাওয়ারে পাওয়া যাবে।
দামদর
ব্যাক কভার পাবেন ১৫০ থেকে ৭০০ টাকায়। ফিলিপ কভার পাবেন ২০০ থেকে ২ হাজার টাকায়। আপনার ছোট আকৃতির গেজেটি নকশাদার স্টিকারে সাজাতে খরচ হবে ৫০০ থেকে ২ হাজার টাকা। ল্যাপটপ, নেটবুক, আইপ্যাড, গ্যালাক্সি ট্যাব কালার করতে পারবেন ১ হাজার থেকে ৫ হাজার টাকায়।