চট্টগ্রামে তথ্যপ্রযুক্তি বিষয়ক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ২৮ জুন ২০১৪, ২১:১৫
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের আর্থিক সহায়তায় চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে গতকাল শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য তথ্যপ্রযুক্তি ও যোগাযোগের ওপর সচেতনতা ও হাতে-কলমে শিক্ষাদানের কর্মশালার অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থী এবং ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। সচেতনতা কর্মশালার উদ্বোধন করেন ইস্পাহানি গ্রুপের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. জাকির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো. মাহবুবুল আলম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসপিএবি সভাপতি আখতারুজ্জামান মঞ্জু। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ কম্পিউটার সতিমির সাবেক সভাপতি মোস্তাফা জব্বার এবং আইএসপিএবি ডিরেক্টর নক্সাব ওমর রব্বানি উথান্ট।