প্র জ ন্মে র ফে স বু ক
ডোনা’স ক্রিয়েশন
প্রকাশ : ২৯ জুন ২০১৪, ২০:১৯
দেড় থেকে ২ মাস আগে ইশবাত ইবনে আফতাব আর তার এক বন্ধু সবার মতো বিশ্বকাপ উত্তেজনা বাড়াতে যান জার্সি কিনতে। নিজেদের পছন্দ মতো জার্সি কিনেও ফেললেন তবে একটা জিনিস খেয়াল করলেন যে এবারে জার্সি কেনার প্রতি মানুষের আগ্রহ প্রচণ্ড বেশি অন্য যেকোনো বারের চেয়ে। তাই ভাবলেন এই সুযোগটা কোনো কাজে লাগানো যায় নাকি। বন্ধু প্রস্তাব দিলো জার্সি বিক্রির ব্যাপারে। তিনিও এক কথায় রাজি। শুরু হলো কাজ। শুরুতেই তারা ভালো ভালো ব্র্র্যান্ডের জার্সি খুঁজে বের করলেন এবং তার ছবি ফেসবুক পেজটিতে দিতে শুরু করলেন। শুরু হলো তাদের জার্সি বিজনেস। এ ছাড়া আর কী করেন জানতে চাইলে তিনি জানালেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি কাজটা অনেক মজার বলে জানালেন তিনি। অনলাইন স্টোরে জার্সি ছাড়া আপাতত বিভিন্ন টিমের প্রিন্ট করা ব্যাগ বিক্রি করছেন। জার্সি সব নিজেরাই ডেলিভারি দেন বিধায় ব্যস্ততা অনেক। দৌড়াদৌড়ি করতে হয় কাস্টমারদের সন্তুষ্টির জন্য। ইশবাতের মতে, এই পেশায় ভালো দিক হলো মার্কেটিং সেন্স বৃদ্ধি পাওয়া—মানুষকে কীভাবে খুশি রাখতে পারবেন, কাস্টমার কী চাচ্ছে, এই ধরনের ব্যাপারগুলো ভবিষ্যতের জন্যও প্রয়োজন হয়। তার ভবিষ্যতে স্বপ্ন বাংলাদেশের উন্নতির পিছনে নিজের কিছুটা ভূমিকা রাখা। তিনি ও তার বন্ধুরা মিলে ‘স্মলফুট’ নামক গরিব বাচ্চাদের একটি প্রতিষ্ঠান পরিচলনা করছেন। এই প্রতিষ্ঠানটা আরও এগিয়ে নিয়ে যেতে চান এই তরুণ উদ্যোক্তা।