বেসিস কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

সফটওয়্যার ও আইটি এনাবল্ড সার্ভিসেস (আইটিইএস)-এর অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০১৪-১৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসএম কামালকে চেয়ারম্যান এবং মোস্তফা রফিকুল ইসলাম ও বীরেন্দ্র এন অধিকারীকে সদস্য করে গঠিত বোর্ড নির্বাচনে ভোট গ্রহণ ও গণনা শেষে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ৮ জনকে সাধারণ সদস্য শ্রেণীতে নির্বাচিত ঘোষণা করে। সহযোগী সদস্য ক্যাটাগরিতে উত্তম কুমার পাল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে সাধারণ সদস্য শ্রেণীতে ২০১ জন এবং সহযোগী শ্রেণীতে ৯৭ জন সদস্যের মধ্যে সাধারণ শ্রেণীর ১৬১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে এ তৌহিদ এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ মামনুন কাদের ও ফোরকান বিন কাশেম।