রোজার অ্যাপস ‘রমজান’
প্রকাশ : ৩০ জুন ২০১৪, ২০:০৪
রমজান মাস উপলক্ষে ‘রমজান’ নামে একটি মোবাইল অ্যাপস তৈরি করেছে এমসিসি লি.। এতে রমজান মাসের ক্যালেন্ডার এবং সেহরী ও ইফতারের সময়সূচি অনুযায়ী অ্যালার্ম সেট করার সুবিধা রয়েছে। রয়েছে সেহরী-ইফতার ও অন্যান্য প্রয়োজনীয় দোয়ার বাংলা ও আররী রূপ। তারাবীর নামাজের নিয়মাবলীও এখান থেকে জানা যাবে। তসবী পাঠের সময় এই অ্যাপস ব্যবহার করে তসবী গণনা করা যাবে। কেবলা নির্ধারণের জন্য এতে রয়েছে কম্পাস। কোরআন শরীরেফর আরবি টেক্সট, বাংলা তরজমা এবং আরবিতে কোরআন শোনার সুবিদাও যুক্ত রয়েছে এতে। রয়েছে বিভিন্ন সূরা সম্পর্কিত তথ্য। আরও আছে হাদিস ও হামদ-নাত শোনার সুযোগ। বিনামূল্যের অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন http://goo.gl/FvuSF0 লিংক থেকে।