নোটিশ বোর্ড
প্রকাশ : ৩০ জুন ২০১৪, ২০:০৬
ট্রেন্ডজ
তারুণ্যের পছন্দের ফ্যাশন হাউজ ট্রেন্ডজ ঈদকে সামনে রেখে নিয়ে এসেছে বাহারি সব পোশাক। এসব পোশাকের মধ্যে রয়েছে কামিজ, কুর্তি, টপস, ট্রাউজার, পালাজ্জু, পাঞ্জাবি, টি-শার্ট, মেল পলো শার্ট। এসব পোশাক পাওয়া যাবে ট্রেন্ডজ-এর সবগুলো আউটলেটে।
অঞ্জন’স
বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব রমজান ঈদ। এই ঈদকে ঘিরে সবারই অনেক উচ্ছাস থাকে, থাকে বিভিন্ন ধরনের পরিকল্পনা। আর এই ঈদকে সুন্দর ভাবে উদযাপনের জন্য অঞ্জন’স তার ক্রেতাদের জন্য প্রতিবার বিশেষ আয়োজন করে থাকে। এবারের ঈদকে কেন্দ্র করে অঞ্জন’সের প্রতিটি শোরুমকে নতুনভাবে নতুন নতুন সব ডিজাইনের পোশাক দিয়ে সাজানো হয়েছে। সব বয়সীদের জন্য পোশাকের পাশাপাশি হাতে তৈরি গহনা, উপহার সামগ্রী ও হোম টেক্সটাইল পাওয়া যাবে। প্রতিটি পোশাকের ডিজাইনের রং, কাপড়, কাটিং ও নকশা, প্রতিটি বিষয়েই গুরুত্ব দেওয়া হয়েছে।
মিরপুরে জ্যোতি শাড়ি
মিরপুর-২-এ যাত্রা শুরু করল জ্যোতি শাড়ির ৯ম শো-রুম। বর্ণাঢ্য এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রতি এফবিসিসিআইয়ের সভাপতি আকরাম উদ্দিন আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জ্যোতির নতুন শো-রুমটি উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিনসহ অনেকেই।
তাসমিয়ার পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত
তাসমিয়া কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজ ডিভিসনের প্রথম পরিবেশক (ডিলার) সম্মেলন অনুষ্ঠিত। সম্প্রতি শতাধিক পরিবেশক নিয়ে উত্তরার একটি কনভেশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় তাসমিয়া কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজ বিভাগের পণ্য ‘তাসমিয়া টু-ইন-ওয়ান’ মেহেদির বিপণন পরিকল্পনা ও বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। অত্যন্ত আধুনিক ফর্মুলায় তৈরি তাসমিয়া টু ইন ওয়ান মেহেদি ব্যবহারের পাঁচ মিনিটের মধ্যেই কাঙ্ক্ষিত কালো রং এবং পরে গাঢ় লাল রং হয়।
এম ক্রাফট
পবিত্র ঈদুল ফিতরের বর্ণাঢ্য আয়োজনে এম ক্রাফট এনেছে শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, সালোয়ার-কামিজ, টি-শার্ট এবং ছোটদের পোশাক। টাঙ্গাইল তাঁত, কোটা, এন্ডি কটন, কটন, সিল্ক, মসলিন, জয়সিল্ক ও ভয়েলের কাপড়ে ব্লক, মেশিন এমব্রয়ডারি, স্ক্রিনপ্রিন্ট, কারচুপি আর লেসওয়ার্কের কাজ করা হয়েছে। প্রাধান্য পেয়েছে উত্সবের চিরায়ত রং লাল, সাদা, সবুজ ও মেরুন। পাওয়া যাচ্ছে বেইলী রোড, ধানমন্ডি, লালমাটিয়া, উত্তরা ও চট্টগ্রামের সবগুলো শো-রুমে।
মুসলিম কালেকশন
বর্ষাকাল ও আসছে রোজার ঈদ সামনে রেখে মুসলিম কালেকশন এক্সক্লুসিভ নিয়ে এসেছে নতুন ডিজাইনের আকর্ষণীয় সব ফ্যাশনেবল শার্ট। প্রয়োজন ও ফ্যাশনের কথা মাথায় রেখে ১০০ ভাগ সুতি কাপড়ে তৈরি করা হয়েছে এসব শার্ট। বাহারি ডিজাইনের এসব শার্ট পাওয়া যাচ্ছে সাদা, কালো, নীল, খয়েরি, হলুদ, সবুজ, লাল, গোলাপী, বেগুনি, ম্যাজেন্টা, অ্যাশ
প্রভৃতি রঙে।
কে ক্র্যাফট
আমাদের দেশের তাঁতজাত বস্ত্রের ট্র্যাডিশনাল সূচিফর্মকে আধুনিকভাবে উপস্থাপনের জন্য কে ক্র্যাফট ডিজাইন স্টুডিও কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। দেশের প্রধান প্রত্যেকটি তাঁত অঞ্চলে এবং প্রায় প্রতিটি কারুশিল্প এলাকায় কে ক্র্যাফট কর্মীবাহিনীর অক্লান্ত পরিশ্রম, ডিজাইন স্টুডিওর মেধা-মনন এবং ক্রেতাদের ভালোবাসা ও সমর্থনে কে ক্র্যাফট বিশ বছর ধরে এগিয়ে চলছে। প্রতিটি কে ক্র্যাফট আউটলেটে নতুন নতুন ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, টপস, সিঙ্গল কামিজ, লেডিস কুর্তা, স্কার্ট-টপস।
ওয়ারীতে এসএস ড্রেসল্যান্ড
গত ২৭ জুন দুপুর ৩টায় আনস্টিচ থ্রি পিসের জগতে অপ্রতিদ্বন্দ্বী এসএস ড্রেস ল্যান্ডের নতুন শাখা ওয়ারীতে উদ্বোধন হলো। এটি উদ্বোধন করেন মডেল ও টিভি অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীম। এছাড়াও উপস্থিত ছিলেন মডেল, অভিনেত্রী ও চিত্রনায়িকারা।
পারসোনার রমজান কালার ফেস্ট
দেশের শীর্ষস্থানীয় বিউটি স্যালন পারসোনা রমজান উপলক্ষে প্রতিবারের মতো এবারও রাখছে বিশেষ আয়োজন। এ সময় রিবন্ডিং, হেয়ার কালার এবং নানা সৌন্দর্যসেবার আকর্ষণীয় প্যাকেজ উপভোগ করতে পারবেন গ্রাহকরা। যেখানে প্রচলিত হেয়ার কালার এবং রিবন্ডিংয়ের পাশাপাশি যোগ হচ্ছে বেশ কিছু নতুন হেয়ার কালার ও রিবন্ডিং টেকনিক।
রবি-বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ
এফএম কনজ্যুমার লিমিটেডের সহায়তায় দেশের অন্যতম মোবাইল অপারেটর রবি ও মোবাইল ভ্যালু অ্যাডেড সার্ভিস প্রোভাইডার মাল্টিসোর্সিং লিমিটেড শুধুমাত্র রবি গ্রাহকদের জন্য ফুটবল কুইজ প্রতিযোগিতা চালু করে। সম্প্রতি রবির গুলশানস্থ কর্পোরেট অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে রবির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সামির জোহা কুইজ বিজয়ী শরিফুল ইসলামের হাতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ টিকেট তুলে দেন।
যমুনা ফিউচার পার্কে মুমু মারিয়া
সফলতার সাথে তিন বছর পাড়ি দিয়ে গেল ২৩ জুন যমুনা ফিউচার পার্ক, ব্লক :বি-১৩, গ্রাউন্ড ফ্লোরে নতুন দরজা খুলল ফ্যাশন হাউস মুমু মারিয়া। যৌথভাবে ফিতা কেটে নতুন এই শোরুমের উদ্বোধন করেন দেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার এমদাদ হক, শৈবাল সাহা প্রমুখ।
এ অ্যান্ড ডব্লিউ
রমজান উপলক্ষে বিশেষ অফার দিচ্ছে আমেরিকার চেইন রেস্টুরেন্ট ‘এ অ্যান্ড ডব্লিউ’। বিশেষ এই অফারটি ইফতারের সময় থেকে পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত চলছে। এ অ্যান্ড ডব্লিউতে আপনি এই অফার উপভোগ করলেই পাবেন একটি কুপন আর রমজান শেষে র্যাফল ড্রয়ের মাধ্যমে পুরস্কার।
প্রজাপতি
আসছে ঈদে দিনাজপুরের জনপ্রিয় ফ্যাশন হাউস প্রজাপতির রয়েছে সব নতুন কালেকশন। যেহেতু এবারের ঈদ বর্ষা মৌসুমে তাই প্রজাপতি এনেছে গরম ও বর্ষার উপযোগী সালোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ। এর বেশিরভাগ ডিজাইনে কাপড় হিসেবে ব্যবহার করা হয়েছে লিনেন, কটন, এন্ডি কটন। শতভাগ আরামদায়ক এসব পোশাকে ব্যবহার করা হয়েছে হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি। এসব সালোয়ার-কামিজের মূল্যেও ক্রেতার হাতের নাগালে। ঈদে প্রজাপতি কালেকশন ক্রেতাদের জন্য আকর্ষণীয় কিছু অফার থাকছে। ২,৫০০- ১০,০০০ টাকার ভেতর পোশাক ক্রয়ে ক্রেতাদের জন্য রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট।
উত্তরায় বে এম্পোরিয়াম
সম্প্রতি ১৪, সোনারগাঁও জনপথ, সেক্টর-৯, উত্তরায় বে এম্পোরিয়াম নতুন শপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বে গ্রুপের চেয়ারম্যান শামসুর রহমান, বে এম্পোরিয়াম লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার এমএ কাদের এবং খাইরুল আলম, এফসিএ দোকানটির শুভ উদ্বোধন করেন।
ওয়ারক্রেসে অ্যারাবিয়ান ফুড
এই রমজানে ওয়াটাক্রেস রেস্টুরেন্ট সেজেছে অ্যারাবিক মুডে। ইফতারে স্পেশাল কাবাব আর বুফে ডিনার নিয়ে এসেছে রেস্টুরেন্টটি। ‘অ্যারাবিয়ান বেইজড ইফতার ডিনার বুফে’ শিরোনামের এই ডিনারের দাম ধরা হয়েছে ১৪৯৫+ টাকা। তেজগাঁয়ের শান্তা ওয়েস্টার্ন টাওয়ারের লেভেল তিন এ ওয়াটারক্রেস রেস্টুরেন্টটি এর মধ্যেই পুরো অ্যারাবিয়ান থিমে সাজানো হয়েছে।
নোঙর
ঋতুর পালাবদলে এসেছে গরমকাল। আর এই গরমে চাই হালকা পোশাক। সময়ের বিবেচনায় ফ্যাশন হাউস নোঙর নিয়ে এসেছে রং-বেরঙের তরুণ-তরুণীদের থ্রি কোয়াটার প্যান্ট ও টি-শার্ট। ঢাকার খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেটের দ্বিতীয় তলার ২০৯ নম্বর দোকানের নোঙর ফ্যাশন হাউসে প্রতিদিনই ফ্যাশন সচেতন ক্রেতাদের ভিড় বাড়ছে।
মোস্তফা মার্টে ব্রুট ও ডেনিমের আনুষ্ঠানিক উদ্বোধন
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের মোস্তফা মার্টে সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে বিপণন শুরু হলো বিশ্বখ্যাত ও জনপ্রিয় প্রসাধনী পণ্য ব্রুট ও ডেনিমের। বাংলাদেশের পুরুষ ভোক্তাদের কাছে বিশ্বখ্যাত এই দুই পণ্য পৌঁছে দিতে ‘সেন্ট্স ফর মেন’ নামের একটি জমকালো উদ্বোধনী ও প্রদর্শনী অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু হলো।
র্যাডিসনে অ্যারাবিয়ান ফুড ফেস্টিভ্যাল
পবিত্র মাহে রমজান উপলক্ষে র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল ঢাকা আয়োজন করেছে অ্যারাবিয়ান ফুড ফেস্টিভালের। হোটেলের ওয়াটার গার্ডেন ব্রাসারি-তে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী আরব দেশের বাহারী ইফতারের স্পেশাল ব্যুফে সাথে থাকছে দেশি ইফতারের পসরা।