ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটি এক ঝলকে ছিলো এরকম- ৩৬০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। দুই ওপেনার মাঠে নামলেন। তারপর অনেকটা যেন দায়সারা খেলা শুরু হলো! সৌম্য সরকার সাজঘরে ফিরলেন। তারপর দ্রুত ফিরে গেলেন সাকিব আল হাসান!
এরপর মুশফিকুর রহিমের ব্যাট কিছুক্ষণ মাঠ ধরে রাখলো। কিন্তু শেষ রক্ষা হলো না! ৯৫ রানের ব্যবধানে হারলো বাংলাদেশ। ২৬৪ রানে গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস।
তবে মুশফিক আর লিটন দাস আজকের ম্যাচে সেরা বাংলাদেশের পক্ষে সেরা খেলোয়াড় তা বলতেই হবে। মুশফিক ৯৪ বলে ৯০ রান করেন আর লিটন দাস ৭৩ রানের চমৎকার একটি ইনিংস খেলেন।
আরও পড়ুন: মামীকে কুপ্রস্তাব দেওয়ায় ঈশ্বরদীতে ভাগ্নে খুন
বাংলাদেশের পক্ষে রুবেল হোসেন ও সাকিব আল হাসান দুটি করে এবং মুস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, সাব্বির রহমান একটি করে উইকেট নেন। বিশেষ করে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে(৪৭) দারুণ বলে ফিরিয়েছেন সাইফউদ্দিন।
ইত্তেফাক/নূহু