তোশিবা ঈদ অফার
প্রকাশ : ০২ জুলাই ২০১৪, ২০:০২
ঈদুল ফিতরকে সামনে রেখে তোশিবা ল্যাপটপে বিশেষ ঈদ অফার ঘোষণা করেছে স্মার্ট টেকনোলজিস। এই অফারের আওতায় প্রতিটি স্যাটেলাইট সি৪০ এএমডি ডুয়ালকোর ল্যাপটপের সাথে ক্রেতাদের জন্য রয়েছে ১ হাজার টাকার গিফট ভাউচার। ল্যাপটপটির মূল্য ২৬,৮০০ টাকা। এ ছাড়া অন্যান্য মডেলের তোশিবা ল্যাপটপে উপহার থাকছে ৫০০ টাকার গিফট ভাউচার। এই অফার রমজান মাস জুড়ে চলবে।