প্র যু ক্তি ব্য ক্তি ত্ব
জেমস হ্যান্ডলার
প্রকাশ : ০৩ জুলাই ২০১৪, ২০:১০
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে প্রযুক্তিবিশ্বে অত্যন্ত আলোচিত বিষয়। বিভিন্ন রোবটে মানুষের মতো আবেগ-অনুভূতি সংযোজন নিয়ে যেসব গবেষণা চলছে, তার মূলেই রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা একজন গবেষক হলেন জেমস হ্যান্ডেলার। মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিজ্ঞানী জন্মগ্রহণ করেন ১৯৫৭ সালের ২ এপ্রিল। ইয়েল ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর হ্যান্ডেলার স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন সাউদার্ন মেথডিস্ট ইউনিভার্সিটি এবং ব্রাউন ইউনিভার্সিটি থেকে। পরে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন ১৯৮৬ সালে। পিএইচডিতে তার গবেষণার বিষয় ছিল অটোমেটেড প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামের উন্মুক্ত ইন্টারনেটে আস্থাশীল ছিলেন হ্যান্ডলার। সকল ওয়েবসাইটের মধ্যে সাধারণ যোগাযোগের জন্য সিম্যানটিক ওয়েবের ধারণা যাদের থেকে উত্পত্তি, হ্যান্ডলার তাদেরই একজন। ‘দ্য সিম্যানটিক ওয়েব’ শীর্ষক আর্টিকেলটির তিনি অন্যতম একজন লেখক। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এই মার্কিন বিজ্ঞানী। আর প্রতিটিচ বিশ্ববিদ্যালয়েই শিক্ষকতার পাশাপাশি চালিয়ে গেছেন তার গবেষণা। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেট বিষয়ক অনেকগুলো বই লিখেছেন হ্যান্ডলার। তার কাজ ও গবেষণার স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ কম্পিউটার সোসাইটি, আইট্রিপলইসহ আরও অনেক প্রতিষ্ঠান থেকেই সম্মাননায় ভূষিতও হয়েছে তিনি।