গ্যাজেট প্রিমো ওয়াই-ফাই মিডিয়া স্ট্রিমার

মাল্টিমিডিয়া প্লেয়ারের জনপ্রিয়তা এখনও কম নয়। তবে অল-ইন-ওয়ান ডিভাইসের এই যুগে এসে অনেকেই একটি ডিভাইসের মধ্যে অনেক ধরনের সুবিধা খুঁজে পেতে চান। তাদের জন্যই গ্রেস ডিজিটাল নামের একটি কোম্পানি তৈরি করেছে প্রিমো ওয়াই-ফাই মিডিয়া স্ট্রিমার নামের এই গ্যাজেট। নাম থেকেই স্পষ্ট যে এটি ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন ধরনের মিডিয়া ফাইল স্ট্রিমিং করতে সক্ষম, যদিও এর মিডিয়া ফাইলগুলো অডিওর মধ্যেই সীমাবদ্ধ। এটি ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হয়ে প্রায় ৫০ হাজার অনলাইন রেডিও স্টেশন ধরতে পারে। সাথে সাথে পিসি বা ম্যাকে রক্ষিত গান চালাতেও পারে এটি। আবার প্যানডোরা বা লাইভ ৩৬৫-এর মতো সার্ভিসগুলোর স্ট্রিমিংও করতে পারে এই গ্যাজেটস। পিসি বা ম্যাকের পাশাপাশি আইফোন, আইপ্যাড কিংবা অ্যান্ড্রয়েডের সাথেও নিজেকে সিনক্রোনাইজ করে নিতে পাওে প্রিমো। ছোট্ট আকৃতির প্রিমো বয়ে নিয়ে বেড়ানোর জন্য বেশ উপযোগী। এর দাম রাখা হয়েছে ১৫০ ডলার।