ডিএসসিসি এলাকার সুযোগ-সুবিধা বাড়াতে ১০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

রাজধানীর পাশ্ববর্তী চারটি এলাকার অবকাঠামোগত উন্নয়নসহ বাসযোগ্য উপশহর গড়তে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) ১০০ দশমিক ৫ মিলিয়ন ডলার আর্থিক সহযোগিতা দেবে। বুধবার রাজধানীর শেরে বাংলা নগরস্থ একনেক ২ এর সম্মেলন কক্ষে এ ব্যাপারে এক চুক্তি সই হয়েছে।

প্রকল্পের আওতায় এলাকাগুলো হলো কামরাঙ্গির চর, লালবাগ, সুত্রাপুর-নয়াবাজার-গুলিস্তান, খিলগাঁ-মুগদা-বাসাবো। এসব এলাকার প্রায় ১০ লাখ জনগণ প্রত্যক্ষভাবে এ আর্থিক সহায়তার সুবিধা ভোগ করবেন।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব জাহিদুল হক ও বিশ্বব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত কান্ট্রি ডাইরেক্টর জাহিদ হোসেন নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সমিতির আওতায় আগামী ৩০ বছরের মেয়াদে শতকরা শুন্য দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জে ও ১ দশমিক ২৫ শতাংশ সুদে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

আরও পড়ুন:  বিয়ের পুরোহিতের সঙ্গে পালাল নতুন বউ!

প্রকল্পের আওতায় চারটি এলাকায় নাগরিক সুবিধা বাড়ানো ও অবকাঠামোগত উন্নয়ন করা হবে।

ইত্তেফাক/জেডএইচডি