শাড়ির সাথে মানানসই স্যান্ডেল

শুধু পছন্দমাফিক শাড়ি কিনলেই হবে না, তার সাথে চাই মানানসই স্যান্ডেল। যাতে করে আপনাকে পোশাক-আশাকে পরিপাটি দেখায়। আর স্যান্ডেল বা জুতা যাই পরেন না কেন, সেটা হতে হবে আরামদায়ক। এজন্য আপনাকে একটু খোঁজখবর নিয়েই শাড়ির জন্য স্যান্ডেল বা জুতা কিনতে হবে। শাড়ির সাথে মানানসই স্যান্ডেল নিয়ে এবারের আয়োজন। লিখেছেন নওশীন শর্মিলী ও ছবি তুলেছেন তাহের মানিক ঈদের দিনে ঘোরাফেরা, আড্ডার সাথে থাকে ব্যস্ততা। এজন্য ঈদের পছন্দের শাড়িতে আপনার লুকে ভিন্নতা আনতে হলে মানানসই স্যান্ডেল বা উঁচু হিলের জুতা পরতে হবে। তাই ঈদে আপনার সাজকে পরিপূর্ণতা দিতে জেনিস নিয়ে এসেছে একেবারেই ভিন্ন ডিজাইনের দারুণ আকর্ষণীয় সব স্যান্ডেল। ঈদের নতুন পোশাকের সাথে মিলিয়ে সব বয়সী মেয়েরা এসব জুতা গ্লাডিয়েটর, মিডনাইটস্ স্টোরি এবং জুয়েলারি থিমে এসব স্যান্ডেল দেখতে বেশ নান্দনিক। প্রাচীন রোম সম্রাটদের পরিধেয় স্যান্ডেলের নকশা থেকে অনুপ্রাণিত থিম হলো গ্লাডিয়েটর। এসব স্যান্ডেলের পিছনে একটি জিপারের মাধ্যমে টি-স্ট্র্যাপ দিয়ে পা-জুড়ে নানা ক্রিস-ক্রস ফিতা চলে গিয়েছে। কালো, লাল, কপার, গান মেটাল ইত্যাদি বিভিন্ন রঙের নরমাল ও ক্রোকোডাইল এমবুসড লেদার দিয়ে তৈরি হয়েছে হিলসহ ও হিলছাড়া ফ্ল্যাট এই স্যান্ডেল কালেকশনটি। ক্যাপ্রিস বা নি-লেংথ স্কার্ট-টপসের সাথে এই স্যান্ডেলগুলো খুবই মানানসই। ফয়েল লেদারে ল্যাটিসের মাধ্যমে করা কালো, বাদামী, ডার্ক চকলেট রঙে ফিরোজা, সবুজ, রুপালি রঙের ইলিউশন এফেক্ট আনা হয়েছে এসব স্যান্ডেলের মোটিফগুলোতে। এই ঈদে জেনিস ৪০০-এর বেশি নতুন ডিজাইনের জুতা স্যান্ডেলের কালেকশন নিয়ে সাজিয়েছে তাদের আউটলেটগুলো। আর এসব কালেকশনে রয়েছে ট্রেন্ডি, ফ্যাশন্যাবল ও আনন্দময় পথচলার প্রতিশ্রুতি। জেনিস রিটেইল ব্র্যান্ডের অধীনে নিজস্ব ৯টি সাব-ব্র্যান্ডের সমন্বয়ে হরেক রকমের লাইফ স্টাইলের বিপুল সমাহার সাজিয়েছে। জেনিসে মেয়েদের জন্য সমসাময়িক স্টাইলের স্যান্ডেলসমূহ পাওয়া যাচ্ছে ৫৫০ টাকা থেকে শুরু করে ২৯৯০ টাকা পর্যন্ত। ক্যাজুয়েল সময় কাটানোর জন্য ইভা স্যান্ডেল পাওয়া যাচ্ছে ১৮০ টাকা থেকে ৩৯০ টাকা পর্যন্ত। তাই ফ্যাশন-সচেতন গ্রাহকরা জেনিস থেকে তাদের ঈদের পোশাকের সাথে অনায়াসে মিলিয়ে নিতে পারবেন পছন্দের জুতা ও স্যান্ডেল। মডেল সাবরিনা মেকআপ হেয়ারোবিক্স ব্রাইডাল