কোবি ট্যাবলেট পিসিতে ছাড়
প্রকাশ : ০৭ জুলাই ২০১৪, ২০:০২
ঈদুল ফিতরে কোবি ব্র্যান্ডের ট্যাবলেট পিসিতে মূল্যছাড় ঘোষণা করেছে বিজনেসল্যান্ড কম্পিউটারস। এই অফারে কোবি মিড ৭০১১ মডেলের ট্যাবলেট পিসির মূল্য এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ রাখা হয়েছে ৭,৫০০ টাকা। ৭ ইঞ্চি এলসিডি টাচস্ক্রিন ডিসপ্লের এই ট্যাব ডুয়াল সিম, থ্রিজি, ভয়েস ও ভিডিও কলিং প্রভৃতি সমর্থন করে। এই অফার চলবে পুরো রমজান মাস জুড়ে।