কথা চিরন্তন

পার্থিব বস্তুর আধিক্যকে ধন বলা যায় না। মানসিক সন্তোষই প্রধান ধন

—আল-হাদিস

 

নিজের কাছে দুঃখ-সুখের প্রমাণ করিবার প্রয়োজন হয় না—পরের কাছে তাহা প্রমাণ করিতে হয়। সুতরাং শোক প্রকাশের জন্য যেটুকু কান্না স্বাভাবিক শোক প্রমাণের জন্য তাহার চেয়ে সুর চড়াইয়া না দিলে চলে না

—রবীন্দ্রনাথ ঠাকুর

 

সন্তোষ মনেতে যার

সম্পত্তি কিবা তার নাই?

পায়েতে থাকিলে জুতা

চর্মাবৃত যেন ধরাটাই।

—চাণক্য পণ্ডিত