আসুস ম্যাক্সিমাস-৭ মাদারবোর্ড
প্রকাশ : ০৯ জুলাই ২০১৪, ২১:০৯
আসুসের ম্যাক্সিমাস-৭ রেঞ্জার মডেলের নতুন মাদারবোর্ড বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড। আরওজি সিরিজের এই মাদারবোর্ড হাই-এন্ড গেমার ও প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারদের জন্য উপযোগী। এটি ইন্টেলের ৪র্থ ও ৫ম প্রজন্মের প্রসেসর সমর্থন করে। এতে রয়েছে এম-২ স্লট, ইন্টেল ইথারনেট, ল্যানগার্ড, গেমফার্স্ট-৩ ফিচার, সুপ্রিম এফএক্স২০১৪, সনিকমাস্টার অডিও, বিল্ট-ইন গ্রাফিক্স প্রসেসর প্রভৃতি। মূল্য ১৯,৫০০ টাকা।