নতুন ডিজাইনের কম্পিউটারের সন্ধানে আইবিএম

এতদিন ধরে কম্পিউটারের প্রচলিত যে ডিজাইন রয়েছে, তাতে নতুনত্ব নিয়ে আসার পরিকল্পনা হাতে নিয়েছে আইবিএম। আর এর জন্য ৩০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ নিয়েছে তারা। প্রচলিত কম্পিউটারের বাইরে তাদের নতুন ডিজাইনের কম্পিউটারের পরিকল্পনায় মূলতই প্রাধান্য থাকছে কগনিটিভ এবং কোয়ান্টাম কম্পিউটারের। এখনও পর্যন্ত গবেষণার পর্যায়ে থাকা এসব কম্পিউটারের কর্মপদ্ধতি হবে মানুষের মস্তিষ্কের মতো। অর্থাত্ মানুষের মস্তিষ্ক যেভাবে কাজ করে, এসব কম্পিউটারও ঠিক সেভাবেই কাজ করবে। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার অন্তর্ভুক্তিও থাকবে কম্পিউটারে। আর তা হলে প্রচলিত কম্পিউটারের ধারণাটাই আমূল বদলে যাবে।