কম্পিউটার হার্ডওয়্যার গাইড

কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের পরিচিতি ও মৌলিক ধারণা নিয়ে মোজাহেদুল ইসলাম ঢেউ-এর বই ‘কম্পিউটার হার্ডওয়্যার গাইড’। এই বই একজন ক্রেতাকে তার প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী কম্পিউটার বা ল্যাপটপ বাছাই করতে সাহায্য করবে। একে ভাগ করা হয়েছে ২০টি মডিউলে যার মাধ্যমে কেমন পিসি প্রয়োজন, পিসির কনফিগারেশন, বিভিন্ন অংশ ও পেরিফেরালের বর্ণনা, কম্পিউটার কেনার টিপস প্রভৃতি বিস্তারিত আলোচনা করা হয়েছে। ল্যাপটপের প্রাথমিক ধারণা ও কিছু মডেল নিয়েও আলোচনা রয়েছে এতে। বইটির একটি বিশেষত্ব হলো এতে যন্ত্রাংশগুলোর বর্ণনার সাথে সাথে এগুলোর প্রাপ্তিস্থান নিয়েও প্রয়োজনীয় তথ্য সন্নিবেশিত করা হয়েছে। সাথে রয়েছে পিসি অ্যাসেম্বলিংয়ের সচিত্র বর্ণনা যা দেখে ব্যবহারকারী নিজেই পিসি অ্যাসেম্বল করতে সক্ষম হবেন। এ ছাড়াও কম্পিউটার ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও ট্রাবলশুটিংয়ের প্রয়োজনীয় টিপস রয়েছে এই বইয়ে। সাথে রয়েছে সব ফিচারের একটি সিডি। বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। সিডি সহ ৫০০ পৃষ্ঠার এই বইটির মূল্য মাত্র ৩০০ টাকা।