উড়ন্ত ঈগল
প্রকাশ : ১২ জুলাই ২০১৪, ২০:১৩
উড়ন্ত ঈগলের এই ছবিটি তোলা হয়েছে ইন্দোনেশিয়ার বালি বারাত ন্যাশনাল পার্ক থেকে। ছবিটির বিশেষত্ব হলো এটি তোলা হয়েছে ড্রোনে বসানো ক্যামেরা দিয়ে। ড্রোনে তোলা ছবি দিয়ে ড্রোনাস্টাগ্রাম সাইটে ন্যাশনাল জিওগ্রাফির স্পন্সরে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতায় উড়ন্ত ঈগলের এই ছবিটিই বিচারকদের রায়ে প্রথম স্থান অধিকার করেছে।