এফটিএফএল প্রশিক্ষণার্থীদের নিয়ে ৬টি ভার্চুয়াল কোম্পানি গঠন
প্রকাশ : ১৫ জুলাই ২০১৪, ২০:৩০
ফাস্ট ট্র্যাক ফিউচার আইটি লিডার (এফটিএল) কর্মসূচিতে প্রশিক্ষণার্থী তরুণ-তরুণীরা আলাদা ভার্চুয়াল কোম্পানি গঠন করে প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) এবং গেম তৈরি করবে। তারা স্বাস্থ্যসেবা, এফটিএফএল ট্র্যাকিং সিস্টেম এবং গেম—এই তিনটি বিষয়ে বিভিন্ন ধরনের সলিউশন নিয়ে কাজ করবে। গত ১২ জুলাই বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে ১৪৮ জন তরুণ-তরুণীর মধ্য থেকে ২৫ জনের গ্রুপ করে ৬টি ভার্চুয়াল কোম্পানি গঠন করে দেয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লিভারেজিং আইসিটি প্রকল্পের বিশেষজ্ঞ ও কর্মকর্তারার। কোম্পানিগুলো হলো—তমাল লিমিটেড, কদম লিমিটেড, অর্জুন লিমিটেড, অশোক লিমিটেড, শাল লিমিটেড এবং গর্জন লিমিটেড। প্রতিটি ভার্চুয়াল কোম্পনিতে দুটি গ্রুপ কাজ করবে এবং প্রত্যেক কোম্পানিকে ৮ সপ্তাহের মধ্যে নির্ধারিত বিষয়ের উপর প্রোডাক্ট তৈরি করতে হবে। ভার্চুয়াল কোম্পানি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলআইসিটি প্রকল্পের আইটি/আইটিইএস টিম লিডার ফখরুজ জামান, প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ সরকার আবুল কালাম আজাদ প্রমুখ। ভবিষ্যতে এসব তরুণ-তরুণী যাতে উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে পারে সেই লক্ষ্য নিয়েই এই কোম্পানিগুলো গঠন করা হয়েছে।