কর্মী ছাটাই করবে মাইক্রোসফট
প্রকাশ : ১৫ জুলাই ২০১৪, ২০:৩১
পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ শ্রমিক ছাটাইয়ের দিকে যাচ্ছে মাইক্রোসফট। এই টেক জায়ান্ট নকিয়াকে কিনে নেওয়ার পর নতুন এই পরিকল্পনা নিয়েছে বলে এক খবরে জানিয়েছে ব্লুমবার্গ। নকিয়ার মোবাইল ইউনিট ছাড়াও মার্কেটিং এবং ইঞ্জিনিয়ারিং ইউনিটের কর্মীরা রয়েছে এই ছাটাইয়ের তালিকায়। তবে ঠিক কত কর্মী মাইক্রোসফট ছাটাই করবে, তা জানা যায়নি। জানা গেছে, ২০০৯ সালের পর এটাই এই টেক জায়ান্টের ইতিহাসের বৃহত্তম ছাটাই। ২০০৯ সালে ৫,৮০০ কর্মী ছাটাই করে তারা।