বাজার বিস্তৃতিতে এইচপির সম্মাননা পেল কম্পিউটার সোর্স
প্রকাশ : ১৬ জুলাই ২০১৪, ২০:৪৬
দক্ষতার সঙ্গে দেশের প্রান্তিক পর্যায়ে এইচপি পণ্য পৌঁছে দেওয়ার স্বীকৃতিস্বরূপ এইচপির পক্ষ থেকে ‘প্রোসেস ওরিয়েন্টেড অ্যান্ড জিইও এক্স মার্কেটিং পার্টনার’ সম্মাননা পেয়েছে কম্পিউটার সোর্স। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ২০১৩-১৪ অর্থবছরের জন্য এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ এবং হেড অব স্ট্র্যাটেজিক বিজনেস (এইচপি) জিএম রাশেদুল হকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এইচপির ভাইস প্রেসিডেন্ট (প্রিন্টিং অ্যান্ড পার্সোনাল সিস্টেম) এবং দক্ষিণ এশিয়া, তাইওয়ান ও হংকংয়ের ম্যানেজিং ডিরেক্টর এনজি তািয়ান চং। এ সময় কম্পিউটার সোর্সের চেয়ারম্যান সৈয়দা মাজেদা মেহের নিগার, ব্যবস্থাপনা পরিচালক এএইচএম মাহফুজুল আরিফ, এইচপির জেনারেল ম্যানেজার (প্রিন্টিং অ্যান্ড পার্সোনাল সিস্টেম) অং সু সান, এইচপি বাংলাদেশ কান্ট্রি ম্যানেজর ইমরুল হোসেন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। দেশজুড়ে কম্পিউটার সোর্সের সকল বিজনেস পার্টনারদের প্রতি এই সম্মাননা পদক নিবেচন করা হয় কম্পিউটার সোর্সের পক্ষ থেকে।