বিশ্বকাপ প্রতিযোগিতার বিজয়ীকে পুরস্কৃত করল কিউবি

বিশ্বকাপ ফুটবল ২০১৪ উপলক্ষে ওয়াইম্যাক্স অপারেটর কিউবি তাদের ফেসবুক পেজে চালু করে তিন সপ্তাহের এক ভার্চুয়াল ফুটবল খেলা, যার শিরোনাম ছিল ‘কিক, স্কোর, উইন!’। এই প্রতিযোগিতায় তিন সপ্তাহ ধরে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে বিজয়ী হন সাব্বির আহমেদ। বিজয়ী হিসেবে তিনি জিতে নিয়েছেন একটি ব্র্যান্ড নিউ স্মার্ট টিভি। সাব্বির আহমেদ ছাড়াও আরও ৩৫ জন জিতে নেন বিভিন্ন পুরস্কার। বিজয়ী সাব্বির আহমেদের হাতে স্মার্ট টিভি পুরস্কারটি তুলে দেন কিউবির সিইও ডিএস ফয়সাল হায়দার।