নতুন গেমিং মেশিন আনছে এনভিডিয়া
প্রকাশ : ১৬ জুলাই ২০১৪, ২০:৪৭
অ্যান্ড্রয়েড ডিভাইস এবং পিসির জন্য নতুন গেমিং মেশিন তৈরি করছে এনভিডিয়া। এর মধ্যে একটি গেমিং ডিভাইস পিসির গ্রাফিক্স কার্ডের সাথে সংযুক্ত হয়ে একে আরও বেশি কর্মদক্ষ করে তুলবে। অন্যদিকে অ্যান্ড্রয়েডের জন্য এনভিডিয়া তৈরি করেছে বিশেষ ধরনের একটি গেম কন্ট্রোলার যা কি না এইচডিএমআই পোর্ট ব্যবহার করে পিসি গেমকে টিভিতেও স্ট্রিমিং করার সুবিধা প্রদান করবে। নতুন এসব গেমিং মেশিন গেমিংয়ের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে বলে আশা করছে নির্মাতা এনভিডিয়া। বিশেষ করে এনভিডিয়ার নিজস্ব চিপ যেসব সিস্টেমে রয়েছে, সেগুলোতে এই ডিভাইসগুলো আরও বেশি কার্যকর হয়ে উঠবে। আর মোবাইল গেমিংয়ের ক্ষেত্রেও নানা ধরনের সীমাবদ্ধতা অতিক্রম করতে সাহায্য করবে এগুলো।