ছয় হাজার কর্মী ছাঁটাই করবে মাইক্রোসফট!

এর আগে ২০০৯ সালে পাঁচ হাজার আটশ কর্মী ছাঁটাই করেছিল মাইক্রোসফটের। এই টেক জায়ান্টের ইতিহাসে সেটিই ছিল বৃহত্তম ছাঁটাইয়ের ঘটনা। তবে সত্য নাদেল্লা সিইও হিসেবে মাইক্রোসফটের দায়িত্ব গ্রহণ করার ছয় মাসের মাথায় সেই রেকর্ড ভাঙতে যাচ্ছে। নকিয়া কিনে নিলে তাদের বিপুলসংখ্যক কর্মী এখন মাইক্রোসফটের অংশ। এত বেশি কর্মী নিয়ে পথচলার মতো অবস্থানে মাইক্রোসফট নেই বলেই সম্প্রতি পুনর্গঠনের ঘোষণা দিয়েছেন সত্য নাদেল্লা। এই পুনর্গঠনের অংশ হিসেবেই ছয় হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাই করা হবে বলে জানা গেছে বিভিন্ন সূত্র থেকে। ব্লুমবার্গ ও নিউইয়র্ক টাইমসের এক খবরে জানা গেছে, ছাঁটাই হতে যাওয়া কর্মীদের বড় অংশই নকিয়ার। তবে এক্সবক্স অংশ থেকেও কিছু কর্মী ছাঁটাই হবে।