ঈদ শপিংয়ে প্রিয়শপ ডটকম
প্রকাশ : ১৭ জুলাই ২০১৪, ১৯:৩২
ঘরে বসেই ঈদ শপিংয়ের সুযোগ করে দিতে নতুন নতুন পণ্যসম্ভার যুক্ত হয়েছে ই-কমার্স সাইট প্রিয়শপ ডটকমে (PriyoShop.com)। সালোয়ার-কামিজ, টি-শার্ট, পাঞ্জাবি, শার্ট, জিন্স প্যান্ট, ব্যাগ, বেল্ট, জুয়েলারি, ঘড়ি, বিউটি কেয়ার প্রোডাক্ট এবং বিভিন্ন ধরনের উপহার রয়েছে প্রিয়শপ ডটকমে। কার্ডে মূল্য পরিশোধের সুবিধা থাকায় প্রবাস থেকেও প্রিয়জনের জন্য পণ্য অর্ডার করা যাবে। রয়েছে পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ এবং বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধের সুবিধা। ঈদে এই সাইটে প্রতিটি অর্ডারেই রয়েছে সারপ্রাইজ গিফট এবং ঈদের পর র্যাফেল ড্রয়ের মাধ্যমে পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে পণ্য। ঠিকানা fb.com/priyoshopping।