জেনে নিন
প্রকাশ : ১৭ জুলাই ২০১৪, ১৯:৩৬
লুসিডচার্ট ডায়াগ্রাম
ড্রয়িং এবং ডায়াগ্রাম তৈরির কাজ সহজে ও দ্রুত করার জন্য ব্যবহার করতে পারেন লুসিডচার্ট ডায়াগ্রাম নামের প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশনটি। এটি ব্রাউজার থেকেই ব্যবহার করা যায় অনলাইন এবং অফলাইনে। অনলাইনে ব্যবহারের সময় একাধিক ব্যক্তিকে সাথে নিয়েও সম্পাদনা করা যায় ফাইল। বিনামূল্যের সংস্করণের পাশাপাশি এর প্রিমিয়াম সংস্করণও রয়েছে। তবে প্রিমিয়াম ফিচারগুলো ১৪ দিনের জন্য পরীক্ষামূলকভাবে ব্যবহার করা যায়। এর বিনামূল্যের সংস্করণেও রয়েছে ফ্লোচার্ট, ইউএমএল, সাইট ম্যাপের মতো শতাধিক টেমপ্লেট। তিন লাখেরও বেশি মানুষ ব্যবহার করছেনএই অ্যাপ্লিকেশন। http://goo.gl/7S7Jl5 ঠিকানায় গিয়ে ব্যবহার করতে পারবেন লুসিডচার্ট।