নোটিশ বোর্ড

আড়ং ফ্যাশন হাউস আড়ং এনেছে বর্ণিল ও উত্সব উপযোগী শিশুদের পোশাক। ফ্যাশনাবল এসব পোশাকে ব্যবহার করা হয়েছে আরামদায়ক কাপড়। এগুলোর মধ্যে রয়েছে ঘাগড়া চোলি, সালোয়ার-কামিজ, ফ্রক, প্যান্ট, শার্ট, স্কার্ট, পাঞ্জাবি, পায়জামা প্রভৃতি। নিখুঁত বাংলাদেশ ফ্যাশন হাউস নিখুঁত বাংলাদেশে এসেছে ঈদের বর্ণিল পোশাক। এসব পোশাকের মধ্যে আছে মেয়েদের সালোয়ার-কামিজ, ফতুয়া ও স্কার্ট এবং শিশুদের সালোয়ার-কামিজ, ফতুয়া ও স্কার্ট। সুতি ও আরামদায়ক কাপড়ে তৈরি এসব পোশাকের নকশা করা হয়েছে সুই-সুতার নান্দনিক হাতের কাজের মাধ্যমে। বার্ডস আই এই ঈদে দেশীয় ফ্যাশন হাউস বার্ডস আই নিয়ে এসেছে শত শত ডিজাইনের আকর্ষণীয় ফ্যাশনেবল নান্দনিক পোশাক। বার্ডস আইয়ে পাওয়া যাচ্ছে বাহারি ডিজাইনের টি-শার্ট, পলো শার্ট, শার্ট, শর্ট পাঞ্জাবি, লং পাঞ্জাবি ও সেমি লং পাঞ্জাবি। এছাড়া বাচ্চাদের টি-শার্ট, পাঞ্জাবিও পাওয়া যাচ্ছে। ঈদে মেঘ ফ্যাশন হাউস মেঘে এসেছে ঈদের পোশাক। রঙে ও নকশায় এসব পোশাকে আনা হয়েছে ভিন্নতা। মেঘের ঈদের পোশাকের মধ্যে আছে মেয়েদের সালোয়ার-কামিজ, ফতুয়া, টপস, ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট ও শিশুদের ফতুয়া, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ এবং টি-শার্ট।