৫ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

নড়াইলের কালিয়া উপজেলার দক্ষিণ যোগানিয়া গ্রামের মাদক ব্যবসায়ী ওমর শেখের বাড়ি থেকে ৫ হাজার ৩’শ পিস ইয়াবা ও ৫০ হাজার টাকা উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন পুলিশ)।

এসময় ওমর শেখের মেয়ে তাসলিমা (২৫) ও জামাই সোহাগ শেখকে (৩২) আটক করা হয়। বৃহস্পতিবার বিকাল ৫টার সময় এ ঘটনা ঘটে।

এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার গোপীনাথ কাঞ্জিলাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতির দক্ষিণ যোগানিয়া গ্রামে ওমর শেখের বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে প্যাকেটে মোড়ানো পাঁচ হাজার ৩০০ পিস ইয়াবা ও ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারি ওমর শেখ বাড়িতে ছিলেন না। তবে তার জামাই সোহাগ ও মেয়ে তাসলিমাকে আটক করা হয়েছে। এ ঘটনায় নড়াগাতি থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচ