সেলিব্রেটিদের জন্য আলাদা অ্যাপ বানালো ফেসবুক

সম্প্রতি ‘মেনশনস’ নামে নতুন একটি অ্যাপ ফেসবুক অবমুক্ত করেছে ফেসবুক। তবে বিশেষ এই অ্যাপটি সর্বসাধারণের ব্যবহারের উপযোগী নয়। কেবল সেলিব্রেটিরাই ব্যবহার করতে পারবেন এই অ্যাপ। অভিনেতা, খেলোয়াড়, শিল্পীসহ যাদের ফেসবুক অ্যাকাউন্ট সেলিব্রেটি হিসেবে স্বীকৃত, তারাই ব্যবহার করতে পারবেন মেনশনস। ফ্যানদের সাথে আরও সহজে যোগাযোগ করতে পারার সুবিধা নিয়েই হাজির হয়েছে এই অ্যাপ। সেলিব্রেটিদের নিয়ে ফেসবুকে কী ধরনের কথাবার্তা হয় সেগুলো ট্র্যাক করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আপডেট শেয়ার করা, ছবি ও ভিডিও পোস্ট করা, ফ্যানদের সাথে প্রশ্নোত্তর পর্ব তৈরি করা প্রভৃতি কাজ এই অ্যাপের মাধ্যমে করা যাবে অনেক সহজে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের সেলিব্রেটিরা এটি ব্যবহার করার সুযোগ পাবেন।