সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ফুডপান্ডা ডটকম

এই রোজায় সুবিধাবঞ্চিত শিশুদের সেহরি ও ইফতারের ব্যবস্থা করছে ই-কমার্স প্রতিষ্ঠান ফুডপান্ডা? ‘হ্যাপিনেস ইজ শেয়ারিং’ স্লোগানের এই উদ্যোগে ফুডপান্ডা একটি তহবিল গঠন করেছে, যার মাধ্যমে প্রতিদিন রাজধানীর সুবিধাবঞ্চিত শিশুদের সেহরি ও ইফতার প্রদান করা হচ্ছে। এ বিষয়ে ফুডপান্ডা বাংলাদেশের পরিচালক আমব্রিন রেজা বলেন, ‘রমজান শুধু সংযমের মাস নয়, এটি আনন্দ উদযাপন ও সহমর্মী হওয়ার মাস। সামাজিক দায়বদ্ধতা থেকে ফুডপান্ডা এই উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে আমরা সুবিধাবঞ্চিত শিশুদের একটু হলেও আনন্দ দিতে চাই?’ ফুডপান্ডা জানিয়েছে, এই উদ্যোগে যে কেউ ফুডপান্ডার ওয়েবসাইটে একশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত অনুদান দিতে পারবেন। এই অনুদানের টাকা দিয়ে জাগো ফাউন্ডেশনের মতো বিভিন্ন প্রতিষ্ঠানসহ রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থানরত শিশুদের সেহরি ও ইফতারে খাবার সরবরাহ করবে ফুডপান্ডা। পুরো রমজান মাস জুড়ে এই সেবা অব্যাহত থাকবে। ফুডপান্ডা সাইটের ঠিকানা www.foodpanda.com.bd। উল্লেখ্য, বর্তমানে বিশ্বের ৪৬টি দেশে ফুডপান্ডার সেবা চালু রয়েছে।