ফেসবুক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করল কম্পিউটার সোর্স

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলায় জার্মানির বিশ্বজয়ের সঠিক ফলাফল পূর্বানুমান করায় পাঁচজন ফেসবুক ফ্যানকে পুরস্কৃত করেছে কম্পিউটার সোর্স। গতকাল বিজয়ীদেরকে একটি করে নরটন ইন্টারনেট সিকিউরিটি উপহার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন ঢাকার তৌফিক হিমেল, রাফসান অর্নব, নূর মুহাম্মদ, পাবনার রওশন আরা ও চট্টগ্রামের আবু চৌধুরী। কম্পিউটার সোর্সের ফেসবুক ফ্যানপেজে বিশ্বকাপের শুরু থেকেই ফলাফল পূর্বানুমানের এই প্রতিযোগিতা শুরু হয়।