প্রতিভাবান একজন
প্রকাশ : ২০ জুলাই ২০১৪, ২০:৪৩
ন্যাচার ফটোগ্রাফিকে মূলত ওয়াইড রেঞ্জ ফটোগ্রাফির অন্তর্ভুক্ত ধরা হয়। প্রকৃতির প্রতি ভালোবাসা থেকেই এসেছে ফটোগ্রাফির এই ধারাটি। এর মধ্যে রয়েছে ল্যান্ডস্কেপ, ওয়াইল্ডলাইফ, প্ল্যান্টস এবং ক্লোজ-আপ ন্যাচার। এ ধারার ফটোগ্রাফিতে অসাধারণ মেধা নিয়ে কিছু তরুণ সারা বিশ্বেই খ্যাতি কুড়িয়েছেন। এমনই একজন জোস লুইস। লুইসের বাবা, কেনলি অ্যাওয়ার তার ছেলের জন্য অনেক বেশি কিছু আশা করতেন। তিনি কখনই চাননি তার ছেলে ব্রুস লি হোক। তিনি তাকে বই পড়তে উদ্বুদ্ধ করেছিলেন। বেশ কিছু বইও কিনে দিয়েছিলেন। সেখান থেকেই তার ফটোগ্রাফি নিয়ে মূলত আগ্রহ তৈরি হয়। ফটোগ্রাফি বিষয়ক বেশ কিছু বই কিনে পড়া শুরু করেন। জানতে পারেন ফটোগ্রাফির বিশাল জগত্ সম্পর্কে। ধীরে ধীরে আরও ঝুঁকে পড়তে থাকেন এই জগতটির প্রতি। এ জন্য একসময় ক্যামেরা কিনে ফেলেন নিজে কিছু চর্চা করবেন বলে। কিন্তু তবুও তার স্কেট বোর্ড ও মেয়েদের প্রতি আগ্রহ থেকেই যায়। তাই তিনি তার দুই ভিন্ন আগ্রহের কেন্দ্রটিকে একসাথে করে ফেলেন। শুরু করেন ন্যাচার ফটোগ্রাফি। অল্প বয়সেই তার জীবনের অর্জন, তিনি একজন সফল ফটোগ্রাফার হিসেবে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। প্রফেশনালি তিনি ফটোগ্রাফি শুরু করেন ১৭ বছর বয়স থেকে। ন্যাচারের প্রতি তার ছোটবেলা থেকেই ভীষণ রকমের আকর্ষণ ছিল। সেখান থেকেই মূলত তার ফটোগ্রাফির জগতে আসা। মাঝে বেশ কিছু সময়ে তিনি ওয়েব ডিজাইনিংয়ের উপরও কাজ করেছেন। এ ছাড়াও তিনি বেশ কিছু ফটো ফোরামের সাথে কাজ করেন।