মাঠে গড়ালো ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসর। এ আসরের প্রথম ম্যাচে টস জিতে স্বাগতিক ইংল্যান্ডকে ব্যাটে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটে নেমেই উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড।
এই বিশ্বকাপের প্রথম উইকেট শিকার করে নেন ইমরান তাহির। ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টোকে সাজঘরে ফেরান দক্ষিণ আফ্রিকান এ লেগ স্পিনার। ইনিংসের দ্বিতীয় বলেই সাফল্য পান তাহির।
ফিল্ডিং করতে নেমে শুরুতেই স্পিনার ইমরান তাহিরের হাতে বল তুলে দেন ডু প্লেসিস। প্রথম বলটি করেন তাহির। এই বলে তাহিরের কাছ থেকে ১ রান নেন ইংলিশ ওপেনার জেসন রয়। স্ট্রাইকে আসেন জনি বেয়ারেস্ট। কিন্তু ইমরান তাহিরের বল মোকাবেলা করতে গিয়েই পরাস্ত হলেন বেয়ারেস্ট।
তাহিরের ঘূর্ণি বল বেয়ারেস্টের ব্যাট ছুঁয়ে গিয়ে জমা পড়ে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের গ্লাভসে। আউট হয়ে সাজ ঘরে ফিরে যান বেয়ারেস্ট।
ইত্তেফাক/জেডএইচ