মাত্র এক রানে জনি বেয়ারস্টোর উইকেট হারিয়ে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। ওয়ান ডাউনে নামা জো রুটকে সঙ্গে নিয়ে সেই চাপ কাটিয়ে উঠেছে স্বাগতিকরা। এই দুজন বড় স্কোরের ভিত্তি তৈরি করছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারের খেলা শেষে ইংল্যান্ডের স্কোর এক উইকেটে ৮৩ রান।
বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ফিল্ডিং করতে নেমে স্পিনার ইমরান তাহিরের হাতে প্রথমে তুলে দেন দলটির অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তাহিরের প্রথম বল থেকে ১ রান নিয়ে প্রান্ত বদল করেন জেসন রয়।
আরও পড়ুন : মিশু সাব্বিরের ‘বিয়ে বিষয়ক জটিলতা’
এরপর স্ট্রাইকে আসেন জনি বেয়ারেস্ট। কিন্তু ইমরান তাহিরের বল মোকাবেলা করতে গিয়েই পরাস্ত হন তিনি। তাহিরের ঘূর্ণি বল বেয়ারস্টোর ব্যাট ছুঁয়ে গিয়ে জমা পড়ে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের গ্লাভসে। আউট হয়ে সাজ ঘরে ফিরে যান এই প্রোটিয়া ওপেনার।
ইত্তেফাক/কেআই