পারসোনা বিউটি পার্লারকে ৬ লাখ টাকা জরিমানা

আমদানিকারকের স্টিকার ছাড়াই নামীদামী ব্র্যান্ডের বিদেশি কসমেটিকস ব্যবহার করায় পারসোনা বিউটি পার্লার ও আলভিরাকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।  

ঢাকা ধানমন্ডির ২৭ নম্বরে অবস্থিত পারসোনা বিউটি পার্লারকে ৬ লাখ এবং আলভিরা বিউটি পার্লারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। 

আরো পড়ুন: পুলিশের মনোবল ভেঙে দিতে চেয়েছিল হামলাকারীরা: সিআইডি প্রধান

অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মণ্ডল ও আফরোজা রহমান।  অভিযানে উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযানে ধানমন্ডি ও মোহাম্মদপুর থানা পুলিশ সহযোগিতা করে। 

ইত্তেফাক/জেডএইচ