গ্লোবালব্যান্ড বাজারে নিয়ে এলো ব্রাদারের নতুন কালার লেজার প্রিন্টার এইচএল-এল ৩২৭০ সিডিডাব্লিউ। এটি কালার ওয়্যারলেস এলইডি প্রিন্টার যার স্পিড ২৪ পেইজ। ডুপ্লেক্স প্রিন্টিং এর এই প্রিন্টারটিতে রয়েছে ২৫৬ এমবি র্যাম এবং ২৫০ সিটের ট্রে। এই প্রিন্টারটিতে রয়েছে ইন্টারনেট নেটওয়ার্ক সুবিধা। ১ বছরের ওয়ারেন্টিসহ প্রিন্টারটির মূল্য ২০ হাজার ৫’শ টাকা। প্রিন্টারটি পাওয়া যাচ্ছে গ্লোবালব্র্যান্ড এর যেকোনো শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউজে।