এমএসআই গেমিং মাদারবোর্ড

গেমারদের জন্য এমএসআইয়ের পঞ্চম প্রজন্মের মাদারবোর্ড বাজারে এনেছে কম্পিউটার সোর্স। ড্রাগন আরমর হিসেবে হিটসিঙ্ক, ব্লটুথ ৪.০, ইন্টেল ওয়াই-ফাই এসি মডিউল, ও সুপার অ্যালয় প্রযুক্তি রয়েছে এতে। এটি ইন্টেলের চতুর্থ ও পঞ্চম প্রজন্মের প্রসেসর ও ডিডিআরথ্রি র্যাম সমর্থন করে। এতে রয়েছে ইউএসবি ৩.০ পোর্ট, সাটা পোর্ট, কিলার ইথারনেট, অডিও বুস্ট ২ প্রভৃতি। গেমিংয়ের জন্য রয়েছে বৈচিত্র্যময় অ্যাপস ও ফিচার।