তোশিবা পোর্টেবল হার্ডডিস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০১৪, ১৯:৪১
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে তোশিবা ক্যানভিও স্লিম টু ৩.০ মডেলের ১ টেরাবাইট পোর্টেবল হার্ডডিস্ক। ইউএসবি ৩.০ হার্ডডিস্কটির তথ্য স্থানান্তরের গতি ৫ গিগাবিট পার সেকেন্ড, ক্যাশ বাফার ৮ এমবি এবং আরপিএম ৫৪০০। এতে রয়েছে অ্যাকসেস অ্যান্ড শেয়ার, শিডিউল/অটোমেটিক ব্যাকআপ, পাসওয়ার্ড প্রোটেকশন ও রিমোট অ্যাকসেস সুবিধা। ৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৭,০০০ টাকা।