কম্পিউটার প্রোগ্রামিং
প্রকাশ : ২২ জুলাই ২০১৪, ১৯:৪১
বাংলা ভাষায় প্রোগ্রামিং শেখার বই ‘কম্পিউটার প্রোগ্রামিং’য়ের নতুন সংস্করণ প্রকাশিত হয়েছে। তামিম শাহরিয়ার সুবিনের লেখা বইটিতে সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করে প্রোগ্রামিংয়ের মৌলিক বিষয়গুলোর সাথে পাঠককে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে নতুন প্রোগ্রামারদের জন্য বইটি বিশেষভাবে উপযোগী। নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীরাও বইটি থেকে প্রোগ্রামিং শিখতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বইটি থেকে উপকৃত হবেন। বইটির ভূমিকা লিখেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। বইটির প্রাঞ্জলতার প্রশংসা করেছেন তিনিও। অন্যরকম প্রকাশনী কর্তৃক প্রকাশিত বইটির মূল্য ২৪০ টাকা।