অ্যান্ড্রয়েড অ্যাপ আনল কারমুডি
প্রকাশ : ২২ জুলাই ২০১৪, ১৯:৪১
গাড়ি কেনাবেচার আন্তর্জাতিক অনলাইন মাধ্যম কারমুডি নিয়ে এসেছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোনের সাহায্যে যেকোনো সময় পছন্দের যানবাহন খুঁজতে পারবেন। পিসিতে যেভাবে কারমুডি ওয়েবসাইট ব্যবহার করা যায়, একইরকমভাবে এই অ্যাপ থেকেও গাড়ি পছন্দ করা যাবে। ইতোমধ্যেই এই সাইটে যুক্ত হয়েছে বাংলাদেশের ১৫ হাজারেরও বেশি বেশি গাড়ি। এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের ২০টি দেশ থেকে এই অ্যাপ ব্যবহার করা যাবে। বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য এটি বাংলা ভাষাও সমর্থন করে। কারমুডির গ্লোবাল ম্যানেজিং ডিরেক্টর ও কো-ফাউউন্ডার স্টিফেন হাবল্ড এই অ্যাপস প্রসঙ্গে বলেন, ‘গাড়ির বিশাল সংগ্রহকে হাতের মুঠোয় নিয়ে আসতেই এই মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে।’ কারমুডির বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার আশিকুর রহমান বলেন, ‘এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা নিকটস্থ স্থানেই খুঁজে বের করতে পারবেন নিজেদের পছন্দের গাড়ি।’ এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দমাফিক ফিল্টার ব্যবহার করতে পারবেন। পছন্দের মডেলগুলোর তালিকা তৈরি করলে সেগুলোর আপডেটও দিবে অ্যাপটি।