সৌদি আরবে এমআরপি প্রদান করতে কনসোর্টিয়াম গঠিত
প্রকাশ : ২৩ জুলাই ২০১৪, ১৯:৫৮
সৌদি আরবে বসবাসরত প্রায় ১৫ লক্ষ বাংলাদেশি নাগরিকের হাতে মেশিন রিডেবল পাসপোর্ট পৌঁছে দিতে আইআরআইএস কর্পোরেশন বেরহেড, সৌদি আরবের কোয়াডকোর কর্পোরেশন এবং বাংলাদেশের কম্পিউটার সোর্স মিলে একটি কনসোর্টিয়াম গঠিত হয়েছে। বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর এবং কনসোর্টিয়াম সদস্যরা গত ২১ জুলাই স্থানীয় একটি হোটেলে এ সংক্রান্ত এক চুক্তিতে স্বাক্ষর করেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মাবুদ, আইআরআইএস কর্পোরেশন বেরহেডের ব্যবস্থাপনা পরিচালক দাতো হামদান মোহাম্মদ হাসান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সৌদিতে বাংলাদেশিদের হাতে মেশিন রিডেবল পাসপোর্ট পৌঁছে দেওয়ার উদ্যেগটি প্রশংসার দাবিদার। এটি প্রবাসীদের জন্য অনেক বেশি কার্যকরী হবে।’