টেকনাফে বন্দুকযুদ্ধ বিজিবির ২জন আহত
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ২৩ জুলাই ২০১৪, ২১:৩৯
কক্সবাজারের টেকনাফে নাফনদীর সীমান্তে ইয়াবা পাচারকারীর সাথে বিজিবি’র বন্দুক যুদ্ধের ঘটনায় নাজির হোসেন নামের এক ইয়াবা পাচারকারীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই বিজিবি সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। মঙ্গলবার সাড়ে ১১টায় টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার নাফনদীর ভেড়িবাঁধে এ ঘটনা ঘটে।