আর্জেন্টিনার জার্সিতে মেসির ব্যর্থতার কারণ বের করেছেন ওবামা!

গত বিশ্বকাপের নকআউট পর্বে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মেসির। দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৯৮৬-র পর থেকে আর বিশ্বকাপ জিততে পারেনি।

এর সঙ্গে রয়েছে কোপা আমেরিকার হতাশা। টানা দুবার ফাইনালে হার। ১৯৯৩ এর পর থেকে কোপা আমেরিকাও জেতা হয়নি আর্জেন্টিনার। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ও পাঁচবারের ব্যালন ডি’অর মেসি দলে থাকা সত্ত্বেও আর্জেন্টিনার এমন দুর্দশা!

আরও পড়ুন : রাস্তার পাশে ২ যুবকের গলাকাটা লাশ

এর কারণ চিহ্নিত করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ওবামা। বোগোতায় ইএক্সএমএ সম্মেলনে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আর্জেন্টিনা দল হিসাবে খেলতে পারেনি। মেসির মতো অসাধারণ একজন ফুটবলার থাকলেও তাই আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ে ব্যর্থ। খুব কম মানুষই আছে যারা একক দক্ষতায় সাফল্যের চূড়ায় পৌঁছেছেন। তাই দল হিসাবে এগিয়ে যাওয়া ভাল। এতে সাফল্য পাওয়ার সম্ভাবনা বাড়ে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে মেসির প্রতি ভালবাসার কথা একাধিকবার প্রকাশ করেছিলেন ওবামা। এমনকি ওবামার দুই মেয়ে মালিয়া ও শাশাও মেসি-ভক্ত।

ইত্তেফাক/কেআই