৬৪টি জেলায় বাংলালিংক থ্রিজি

মোবাইল অপারেটর বাংলালিংকের থ্রিজি কার্যক্রম দেশের ৬৪টি জেলায় সম্প্রসারিত হয়েছে। এ উপলক্ষে গত ২৩ জুলাই বাংলালিংকের প্রধান কার্যালয়ে এই সাফল্য উদযাপন করেন বাংলালিংকের কর্মকর্তাবৃন্দ। বাংলালিংকের সিইও যিয়াদ সাতারা অনুষ্ঠানটি উদ্বোধন করেন। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ টেকনিক্যাল অফিসার পেরিহেন এলহেমি, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, চিফ ইনফরমেশন অ্যান্ড কাস্টমার এক্সপেরিয়েন্স অফিসার নিজার এল-আসাদ, রেগুলেটরি অ্যাফেয়ার্স সিনিয়র ডিরেক্টর তৈমুর রহমান, এইচ আর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিরেক্টর রিভেরা হো রাথোর এবং হেড অফ পিআর অ্যান্ড কমিউনিকেশন, মার্কেটিং শরফুদ্দীন আহমেদ চৌধুরী। ৬৪ জেলায় বাংলালিংকের থ্রিজি সেবা পৌঁছে যাওয়ায় গ্রাহরা দেশের যেকোনো প্রান্ত থেকেই থ্রিজি সেবা উপভোগ করতে পারবেন বলে অনুষ্ঠানে বক্তারা জানান। ৬৪ জেলায় থ্রিজি সেবা পৌঁছে যাওয়া উপলক্ষে বাংলালিংক গ্রাহকদের জন্য বিশেষ অফারও ঘোষণা করেছে।